পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিলেট-সুনামগঞ্জে। এতে দুর্বিষহ সময় পার করছেন পানিবন্দি মানুষরা। সেখানে দেখা দিয়ে চরম দুর্ভোগ। চলছে খাদ্য এবং বিশুদ্ধ পানির হাহাকার। এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের প্রতিষ্ঠিত জুয়েলারি প্রতিষ্ঠান 'ডায়মন্ড হাউজ'।
ডায়মন্ড হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ জেলার বেশ কয়েকটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ‘ডায়মন্ড হাউজ’। নিজ উদ্যোগে ৪ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছেন ডায়মন্ড হাউজের ব্যবস্থাপনা পরিচালক এস.কে.সৌমেন। টানা ৭ দিন ধরে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে ডায়মন্ড হাউজের ব্যবস্থাপনা পরিচালক এস.কে সৌমেন বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার দক্ষ হাতে দেশ পরিচালনা করছেন। দেশের ব্যবসা বাণিজ্যে ব্যাপক সমৃদ্ধি পেয়েছে। দেশের সকল বড় বড় ব্যবসায়ী পরিবারকে সুনামগঞ্জের বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করবো।