জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফুড প্লেটিং এর উপর দেশের প্রথম রিয়েলিটি কম্পিটিশন' ডিশুম প্রেজেন্টস মাস্টার অব ফুড প্লেটিং'-এর গ্র্যান্ড ফিনালে। প্রথমবারের মতো 'ডিশুম প্রেজেন্টস মাষ্টার অফ ফুড প্লেটিং’-এ ৬ জন ফাইনালিস্ট থেকে দেশ সেরা ফুড প্লেটিং মাস্টার হয়েছেন ফাতেমা বিনতে শফিক। এছাড়া ফাস্ট রানার-আপ ও সেকেন্ড রানার-আপ হয়েছেন যথাক্রমে সানজিদা পারভিন এবং মশিউর রহমান।
সারা দেশ থেকে প্রতিযোগীরা ফুড প্লেটিং-এর ওপর প্রথমবারের মত আয়োজিত এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ৮টি ডিভিশনাল রাউন্ড থেকে ২৪ জন প্রতিযোগীকে ন্যাশনাল পর্যায়ের জন্য বাছাই করা হয়। গ্রুমিং সেশনের মাধ্যমে সেমি-ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হন ১২ জন প্লেটিং মাস্টার। এরপর ফাইনাল রাউন্ডে ৬ জন নিয়ে শুরু হয় ‘ইফাদ হোম কেয়ার লিমিটেড’ এবং 'আই.টি.আই.সি.এ' আয়োজিত দেশের প্রথম ফুড প্লেটিং রিয়েলিটি শো 'ডিশুম প্রেজেন্টস মাষ্টার অফ ফুড প্লেটিং', পাওয়ার্ড বাই ইফাদ মাস্টার্ড অয়েল এবং ইফাদ এগি নুডল্স।
'ডিশুম মাষ্টার অফ ফুড প্লেটিং' গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপ-এর সম্মানিত ফিন্যান্স ডিরেক্টর নীলুফার আহমেদ এবং এইচ আর ডিরেক্টর সেঁজুতি এ. আহমেদসহ সম্মানিত ব্যক্তিবর্গ। এছাড়াও, উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ট্রেনিং ইন্সটিটিউট অফ কালিনারি আর্টস এবং উইমেন কালিনারি এসোসিয়েশন অফ বাংলাদেশ এর চেয়ারম্যাননাজমা হুদা সহ বাংলাদেশের কালিনারি এক্সপার্টরা।
প্রথম আয়োজনেই 'ডিশুম মাস্টার অব ফুড প্লেটিং' দেশের ফুড মেকারদের মধ্যে জনপ্রিয় প্লাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। তাই ফুডপ্লেটিং শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিতে পরবর্তী আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন প্রোগ্রামটির পৃষ্ঠপোষকগণ ও আয়োজকবৃন্দ।