খেলা শুরু হতে বিলম্ব

ডমিনিকায় বৃষ্টি থেমেছে আরও আগেই। পিচের ওপর থেকে সরানো হয়েছে কাভার। মাঠও অনেকটা প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

তবে টস এখনো হয়নি। সিডিউল অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১১টায় টস এবং সাড়ে ১১টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে সেটা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় রাত ১২.১৫ মিনিটে আবারও মাঠ পর্যবেক্ষণে নামবেন আম্পায়াররা। এর পরই তারা খেলার পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

এই ম্যাচের মধ্য দিয়ে ডমিনিকার উইন্ডসোর পার্কে দীর্ঘ পাঁচ বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। ২০১৭ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় মারিয়ার আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মাঠটি। পরে ৬ মিলিয়ন ডলার খরচ করে এটি সংস্থার করা হয়েছে।