উলিপুরে শিক্ষার্থীদের সংবর্ধনা

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

পাবলিক ইউনিভার্সিটি ইস্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব উলিপুরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের রবিবার সংবর্ধনা প্রদান করা হয়।

উলিপুর শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান বিশ্বাস। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উপ-স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান রোকনের আহ্বানে অনুষ্ঠানে অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক (অব) হরিগোপাল সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস এম মোখলেসুর রহমান মিলন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় উলিপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ২০১৯ সালে জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।