পটুয়াখালীতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন হয়েছে। রবিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।