ডমিনিকায় গতকাল বৃষ্টির কারণে ভেস্তে গেছে প্রথম টি-টোয়েন্টি। আজ একই মাঠে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশ। প্রথমটির মতো আজও টস ভাগ্য টাইগারদের সঙ্গ দেয়নি। তবে এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করতে হচ্ছে রিয়াদ বাহিনীকে।
আজ বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। দলের ফিরেছেন তাসকিন আহমেদ। ফলে জায়গা হারাতে হয়েছে নাসুম আহমেদকে। ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও। তবে মিডল অর্ডারের কাউকে বসতে হয়নি। ওপেনার মুনিম শাহরিয়ারকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে ওপেন করবেন লিটন দাস ও এনামুল বিজয়।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসাইন, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, ব্রোকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, কিমো পউল, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসাইন, ওভেড ম্যাককয় ও ওয়ালশ।