মেহেদী-সাকিবে বাংলাদেশ শিবিরে উল্লাস

চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। দলের সেরা বোলারকে পেয়ে অধিনায়কও তার হাতে প্রথম ওভারের দায়িত্ব দিলেন। কিন্তু ফেরাটা স্মৃতিমধূর হলো না এই পেসারের। এক ওভারেই ১৪ রান তুলে নিলেন ক্যারিবিয়ান ওপেনার কাইল মায়ার্স।

পরের ওভার করতে এলেন শেখ মেহেদী হাসান। প্রথম বলেই চার। মনে হচ্ছিল আজ বেশ খুনে মেজাজে আছেন মায়ার্স! তবে নিজেকে ঘুচিয়ে নিতে খুব একটা সময় নেননি এই স্পিনার। টানা তিন বল ডট দেওয়ার পর পঞ্চম বলে মায়ার্সকে বোল্ড করেন মেহেদী। আউট হওয়ার আগে ৯ বলে ১৭ রান করেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। তখন তাদের রান ১৮।

স্কোরবোর্ডে আরও ৮ রান যোগ হতেই সাকিবের আঘাত। তিনি ফেরালেন ব্রোকসকে। রানের খাতা খুলতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটার। সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে ক্যাচ তুলে দেন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। এই রিপোর্ট লেখার সময় টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিকদের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান। ব্রেন্ডন কিং ১৯ ও নিকোলাস পুরান ২ রানে অপরাজিত।