কোপেনহেগেনের শপিংমলে বন্দুক হামলা

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিংমলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। রবিবার (৩ জুলাই) হওয়া এ ঘটনায় বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পুলিশ। খবর প্রকাশ করেছে বিবিসি।

এক টুইট বার্তায় কোপেনহেগেন পুলিশ জানিয়েছে, হামলার খবর শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একজনকে আটক করা হয়েছে। আটককৃত সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি তারা। কতজন আহত হয়েছেন সে সম্পর্কেও সঠিক তথ্য নেই।

স্থানীয় মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি লোকেরা শপিংমল থেকে দৌড়ে পালাচ্ছে।