সিটিজেন্স ব্যাংক পিএলসি'র বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন

সিটিজেন্স ব্যাংক পিএলসি'র বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ জুলাই) প্রিন্সিপাল শাখার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন হয়।

এসময় উপস্থিত ছিলেন মিসেস তৌফিকা আফতাব, চেয়ারপার্সন, সিটিজেন্স ব্যাংক পিএলসি ব্যাংকের পরিচালক মাসুদুজ্জামান, মোহাম্মদ ইকবাল, মোখলেছুর রহমান, শেখ মো. ইফতেখারুল ইসলাম, শফিকুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুম। 

এ ছাড়াও, আমন্ত্রিত গণ্যমান্য এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।