সুনামগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত কয়েক দিন ধরে বদরুল আলম লাবু ফাউন্ডেশনের পক্ষ থেকে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়।
একদল স্বেচ্ছাসেবী নিয়ে গত কয়েক দিন ধরে বন্যার্ত এলাকায় অবস্থান করেন বদরুল আলম লাবু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য বদরুল আলম লাবু।
ত্রাণ হিসেবে এসব এলাকার মানুষের মধ্যে শুকনো খাবার, রান্না করা খাবার, পানি, ঈদের কাপড়, জরুরি ওষুধ ও অর্থ বিতরণ করা হয়। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্যসেবায় সুনামগঞ্জে বদরুল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়। বিজ্ঞপ্তি