ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে ২০ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৫ জুন) ভোরে মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন নারী ও ৮ জন শিশু বয়েছে।
বিজিবির ঝিনাইদহের খালিশপুর– ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, বিজিবির একটি টহল দল মেইন সীমান্ত পিলার ৫২/ ১৬ থেকে আনুমানিক ৩০০ গজ অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করা হয়। তাদের বাড়ি ফরিদপুর, বরিশাল, ঝিনাইদহ, খুলনা ও বাগেরহাট জেলায় বলে বিজিবিকে জানায় তারা।
তিনি আরও জানান, বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটককৃতদের মহেশপুর খানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।