ত্রিশালে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কোনাপাড়া গ্রামে তাইজ উদ্দিন হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- ত্রিশালের কোনাপাড়া গ্রামের মো. অহিদ, মোবারক হোসেন ও মজনু মিয়া।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৪ এপ্রিল ত্রিশালে কোনাপাড়া গ্রামে তাইজ উদ্দিন ও আসামিরা ছাগল চুরি করে বিক্রি করে। তাইজ উদ্দিন ছাগল চুরির কথা জানিয়ে দিলে আসামিরা তাকে গালমন্দ করে। পরে আসামিরা তাইজ উদ্দিনকে ওই বছরের ৮ এপ্রিল কোনাবাড়ি কালভার্টের কাছে নিয়ে গলাটিপে হত্যা করে। তিনদিন পর শিয়াল-কুকুরে লাশ টেনে বের করলে এলাকাবাসী দেখে পুলিশে খবর দেয়। পুলিশ অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড।