গ্রিসে প্রদর্শিত হলো ‘হাসিনা: আ ডটারস টেল’ 

গ্রিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ব্যক্তি জীবনে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’ প্রদর্শিত হয়েছে। স্থানীয় সময় রবিবার দেশটির রাজধানী এথেন্সের বহুভাষিক পাঠাগার ও সংস্কৃতি কেন্দ্র ‘উই নিড বুকস’-এ প্রামাণ্যচিত্রটি দেখানো হয়। ‘উই নিড বুকস’-এর সহায়তায়  বাংলাদেশ দূতাবাস এ প্রদর্শনীর আয়োজন করে।

প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও ছাত্র, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রামাণ্যচিত্র দেখতে উপস্থিত ছিলেন।

290899740_1280408746036623_875259848019169724_n

বহুভাষিক এ পাঠাগারের সহ-প্রতিষ্ঠাতা লোয়ানা নিশিরিও এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন। প্রাচীন ও পশ্চিমা সভ্যতার দোলনা হিসেবে পরিচিত গ্রিসে এই তথ্যচিত্রের প্রথম প্রদর্শনী এটি।

২০১৮ সালের নভেম্বরে ‘হাসিনা: এ ডটারস টেল’ সিনেমা হলে মুক্তি পায়। পরে বিভিন্ন টেলিভিশনেও সম্প্রচার করা হয়। ১৯৫২ সালে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় আসা থেকে শুরু করে শেখ হাসিনার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে।

290787668_1080110736192262_2482904571715320801_n

প্রমাণ্যচিত্রটি নির্মাণ করেছেন পিপলু খান। সিআরআই এর ব্যানারে নির্মিত প্রামাণ্যচিত্রটির প্রযোজক হিসেবে রয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র, সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, সিআরআইয়ের ট্রাস্টি নসরুল হামিদ। প্রামাণ্যচিত্রটির সংগীতায়োজন করেছেন দেবজ্যোতি মিশ্র, সিনেমাটোগ্রাফিতে সাদিক আহমেদ, সম্পাদনা করেছেন নবনীতা সেন।