মহেশপুর সীমান্তে ২০ জন আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর ২০ জনকে আটক করেছে বিজিবি। 

গতকাল মঙ্গলবার ভোরে মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে পাঁচ জন পুরুষ, সাত জন নারী ও আট জন শিশু রয়েছে। 

বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির একটি টহল দল মেইন সীমান্ত পিলার ৫২/১৬ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের পর তাদের আটক করা হয়। তাদের বাড়ি ফরিদপুর, বরিশাল, ঝিনাইদহ, খুলনা ও বাগেরহাট জেলায় বলে বিজিবিকে জানায় তারা। বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।