ভাণ্ডারিয়ার ইউএনও’র শুদ্ধাচার পুরস্কার লাভ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভাণ্ডারিয়া পৌর প্রশাসক সীমা রানী ধর সোনার বাংলা গড়ার প্রত্যয়:জাতীয় শুদ্ধাচার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার এবং সম্মাননা সনদ লাভ করেছেন।            

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০২১ মোতাবেক শুদ্ধাচার ২০২১-২০২২ পুরস্কার প্রদান করা হয়।

এ উপলক্ষে বুধবার (৬ জুলাই) পিরোজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। আয়োজকদের সার্বিক দিক বিবেচনায় জেলার ৭টি উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ পুরস্কারের জন্য বিবেচিত হয়। পরে এক অনুষ্ঠানের মাধ্যমে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভাণ্ডারিয়া পৌর প্রশাসক সীমা রানী ধর এর হাতে সম্মাননা পুরস্কার এবং সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। 

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল কালাম আজাদ, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন।