স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সাবেক আইজিপি আবদুল খালেক-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। তিনি ২০১৩ সালের ১০ জুন মৃত্যুবরণ করেন। আবদুল খালেক ছিলেন বাংলাদেশের প্রথম আইজিপি ও প্রথম স্বরাষ্ট্র সচিব। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সেলিনা খালেক নিহতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করার জন্য তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে অনুরোধ জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে আজ দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে।