কোরবানির ঈদকে সামনে রেখে মোজো আয়োজন করেছিল সম্পূর্ণ নতুন ধরনের একটি ক্যাম্পেইন ‘মোজো হাম্বা ডাকো হাম্বা জেতো’। অনলাইন ও অফলাইন দুইভাবেই ক্যাম্পেইনটি পরিচালিত। গরুর হাম্বা ডাকের সঙ্গে হাম্বা ডেকে ১০০ শতাংশ ম্যাচ করতে পারলেই বিজয়ীরা জিতে নিয়েছেন আকর্ষণীয় হাম্বা। এছাড়া ৮০-৯৯শতাংশ ম্যাচ করতে পারলেই অনলাইন এবং অফলাইন বিজয়ীরা পেয়েছেন আকর্ষণীয় অসংখ্য পুরস্কার। পুরো ক্যাম্পেইন চলাকালীন সময় অনলাইনে ও অফলাইনে প্রতিদিন জিতে নিয়েছে ১টি করে হাম্বা।
অফলাইনে কার্যক্রম পরিচালনার জন্য মোজোর ৫টি ক্যারাভ্যান দেশের বিভিন্ন জেলা শহরে ৭ দিনব্যাপী অ্যাক্টিভেশন পরিচালনা করেছে। ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সপ্তাহখানেক জুড়ে চলা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে দেশের সর্বস্তরের মানুষ। ৭ জুলাইয়ে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকার বিজয়ীদেরকে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর পান্থপথ অফিসে হাম্বা হস্তান্তর করা হয়। ঢাকার বাইরের বিজয়ীদের ৮ জুলাই এর মধ্যেই হাম্বা হস্তান্তর করা হবে।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অফ ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, মোজোর প্রতিটি ক্যাম্পেইন-ই হয় ভোক্তাদের কাছে অনেক আকর্ষণীয়! এটিও তার ব্যতিক্রম নয়। ঈদুল আজহা উপলক্ষে ‘মোজো হাম্বা ডাকো হাম্বা জেতো’ ক্যাম্পেইনটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। অন্যান্য ক্যাম্পেইনগুলোর মতই এ ক্যাম্পেইনটি থেকেও আমরা উল্লেখযোগ্য সাড়া পেয়েছি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অফ ইভেন্ট অ্যান্ড আউটডোর আজম বিন তারেক, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।