পচা ডিম ফেলায়...

সীতাকুণ্ডের খেদারখিল খালে পচা ডিম ফেলায় সিপি নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার মো. আশরাফুল আলম  এ জরিমানা করেন।

সিপি নামে ওই প্রতিষ্ঠান সৈয়দপুর ইউনিয়নের কেদারখিল এলাকার একটি খালে পচা ডিম ফেলে পরিবেশ নষ্ট করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার আশরাফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।