বিজিবির বৃক্ষরোপণ ও মৎস্য পোনা অবমুক্তকরণ উদ্বোধন

‘বঙ্গবন্ধুর পথে হাঁটি, বৃক্ষ ছায়ায় বাংলার মাটি’ এবং ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দফতরে বৃক্ষরোপণ এবং মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০২২ এর উদ্বোধন করেছেন। 

বৃহস্পতিবার সকালে বিজিবি মহাপরিচালক পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পার্শ্বের মাঠে একটি বট গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। 

বিজিবি মহাপরিচালক বলেন, বাহিনীর সদর দফতর সকল রিজিয়ন, প্রতিষ্ঠান,  সেক্টর, ব্যাটালিয়ন ও বিওপির প্রতিটি খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ভেষজ, ঔষধি ও অন্যান্য গাছের ১ লাখ চারা রোপণ করা হবে। এরপর বিজিবি মহাপরিচালক পিলখানাস্থ সীমান্ত সম্মেলন কেন্দ্রের পশ্চিম পার্শ্বের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।