নতুন ৭ চলচ্চিত্রের প্রথম ওয়ার্ল্ড প্রিমিয়ার

ঈদুল আজহা উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো তাদের অনুষ্ঠানমালায় রেখেছে বিশেষ আয়োজন। সেই তালিকায় রয়েছে নতুন সিনেমা, নাটক, টেলিফিল্ম ও নানা অনুষ্ঠান।
 
সেই ধারাবাহিকতায় চ্যানেল আই তাদের অনুষ্ঠানমালায় প্রচার করবে ৭টি নতুন চলচ্চিত্র। ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সৈয়দ সালাহউদ্দিন জাকী পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট মাস্টার গল্প অবলম্বনে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘যা হারিয়ে যায়’। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ঝিলিক জান্নাত, তুষার খান, মাসুম বাশার প্রমুখ।
আফজাল হোসেন

ঈদের পরদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘পাপ পুণ্য’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, ফারজানা চুমকি, সিয়াম, শাহনাজ সুমি প্রমুখ।
আফসানা মিমি

বিদ্যা সিনহা মীম, রোশান অভিনীত বাংলা চলচ্চিত্র ‘কার্নিশ’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ।
বিদ্যা সিনহা মিম

ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে অনন্য মামুন পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘অমানুষ’। অভিনয়ে নিরব, মিথিলা, নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম।
নিরব ও মিথিলা

ঈদের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে রাসেল আহমদ পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘ইস্টিশন’। এতে অভিনয় করেছেন রেহানা জলি, আমিন সরকার, তানভীর, আফ্রি সেলিনা প্রমুখ।
কেয়া পায়েল

ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে জুয়েল ফারসি পরিচালিত বাংলা চলচ্চিত্র ‘বড্ড ভালোবাসি’ এবং ঈদের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্র ‘ইন্দুবালা’। অভিনয়ে আনিসুর রহমান মিলন, কেয়া পায়েল, ফজলুর রহমান বাবু প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন জয়নাল আবেদিন জয় সরকার।