কীভাবে রণবীরের প্রেমে পড়লেন আলিয়া, গোপন সেই কথা জানালেন নিজেই

অনেকেই জানেন ‘ব্রহ্মাস্ত্র’-র কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন রণবীর কাপুর আর আলিয়া ভাট। তবে বিস্তারিত জানার জন্য অনেকদিন ধরেই মনটা খুশখুশ করছিল ভক্তদের। অবশেষে ‘কফি উইথ করণ’-এ এসে বলিউডের নায়িকা জানালেন কীভাবে তার আর রণবীরের মধ্যে জমেছিল প্রেমের মেঘ।

নিউ ইয়ারের সময় বিমানে চড়ে তেল-আবিব যাচ্ছিলেন আলিয়া আর রণবীর। সিট নিয়ে কিছু ঝামেলা হওয়ায় কিছুক্ষণ একসঙ্গে বসতে পারেননি দু'জনে। আর তাতে দু'জনেই খুব বিরক্ত হয়েছিলেন।

alia bhatt bridal

আলিয়ার কথায়, ‘নিউ ইয়র্কে আমাদের একসাথে থাকার কোনও কথাই ছিল না। আমি বিমানে বসে দেখলাম ও এগিয়ে এসে আমার দিকে এগিয়ে আসছে। আমার পাশে এসে বসল। তারপর সিটে কিছু সমস্যা থাকায় উঠে অন্য জায়গায় বসল। আমি তো তখন মনে মনে ভাবছি কেন আমার সঙ্গে এমন হল। আমার স্বপ্ন এভাবে ভেঙে গেল। যদিও পরে সিট ঠিক হয়ে যায় আর ও আমার পাশে এসে বসে।’

Ranvir-alia

রণবীরের সঙ্গে সম্পর্কে আসার অনেক আগেই আলিয়া জানিয়েছিলেন রণবীরের প্রতি তার ভালো লাগা, বিয়ে করতে চান। আলিয়া সেদিনের প্লেনের ঘটনা বলতে গিয়ে বলেন, ‘ওই একঘেয়ে বিমানযাত্রাতেও আমি রণবীরের পাশে বসতে চেয়েছিলাম। পরে যখন সিট ঠিক হয়ে যাওয়ার পর রণবীর আমার পাশে এসে বসল, আমায় বলল, ‘আমিও বিরক্ত হয়ে গিয়েছিলাম। এই সিটটা এখনই খারাপ হতে হল। কী সুন্দর আমরা পাশাপাশি বসেছিলাম।’ওই প্রেম প্রেম ভাবটা তখনই শুরু হয়ে গিয়েছিল। বাকিটা তো ইতিহাস।’

Alia

নিজেদের বান্দ্রা হোমের ‘বাস্তু’তে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর আর আলিয়া ১৪ এপ্রিল। খুব জলদি আলিয়া-রণবীরের কোল আলো করতে আসতে চলেছে জুনিয়ার ভাট-কাপুর।