চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৫৭

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ৪৪ শতাংশ। এ সময় শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

শুক্রবার (৮ জুলাই) চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫৭ জনের মধ্যে শহরের ৪৪ ও  ছয় উপজেলার ১৩ জন। এতে জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৬৬৪ জনে।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জন রয়েছে। এতে শহরের ৭৩৫ ও গ্রামের ৬৩০ জন।