ঈদে বাড়ি ফেরা হলো না ২ ভাইয়ের

ঈদে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় আপন দুই চাচাতো ভাই নিহতের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৮ জুলাই) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কি নামক স্থানে মোটর সাইকেল উল্টে খাদে পরে তারা মারা যায়। হাইওয়ে থানার এসআই মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোড়াই হাইওয়ে থানা পুলিশ সূত্র জানায়, ঈদের ছুটি নিয়ে বাবা-মা ও পরিবারের সঙ্গে ঈদ করতে চাচাতো দুই ভাই আরিফুল ইসলাম (৩৬) এবং হাফিজুর রহমান (৩৫) ঢাকা থেকে নাটোর যাচ্ছিলেন। সকাল আনুমানিক সারে আটটার দিকে মোটর সাইকেলটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং জামুর্কি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যায়। তাদের বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার কেশববাড়ি গ্রামে। 

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।