রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে মামা সুমন হোসেন (৪০) ও  ভাগ্নে মো. তামিম (১৫) নিহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার যুগী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

সুমন রামগঞ্জের ভূঁইয়া আলী পাঠান বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে ও তামিমের বাড়ি চাটখিল উপজেলার শাহাপুর গ্রামে।

আরও পড়ুন: আইসক্রিমের নামে তৈরি হচ্ছে বিষ!

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, রাতে দোকান বন্ধ করে মামা ও ভাগ্নে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বালুয়া চৌমুহনী বাজারের অদূরে যুগী বাড়ির সামনে পৌঁছালে রামগঞ্জের সাথী ডেকোরেটরের একটি নসিমন তাদের মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে সুমন ও তার ভাগ্নে তামিম ঘটনাস্থলেই মারা যান।

ইত্তেফাক/এমআরএম