ঈদের ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে দর্শনা রেল বন্দর 

ধর্মপ্রাণ মুসলমানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার ছুটিতে দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর ৫ দিন ও ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন ৮ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে দর্শনা আন্তর্জাতিক স্থল পথে পাসপোর্ট সহ যাত্রীরা  স্বাভাবিক ভাবে যাতায়াত করতে পারবেন।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি শুক্রবার (৮ জুলাই) বিকালে সাংবাদিকদের জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ৫ দিন  দর্শনা বন্দরের কার্যক্রম বন্ধ এবং ৭ জুলাই  থেকে ১৪ জুলাই পর্যন্ত ৮দিন ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে।তবে দর্শনা বন্দরে আসা ভারতীয় মালভর্তি ওয়াগন মালামাল খালাসের পর যে কোনো সময় দর্শনা বন্দর ত্যাগ করতে পারবে।