৩৫ লাখ সিম নিয়ে ঢাকা ছেড়েছে মানুষ

আগামীকাল রবিবার (১০ জুলাই) পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে গত কয়েকদিন ধরেই রাজধানী ছাড়তে মানুষ। এর মধ্যে ৮ জুলাই ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি মোবাইল সিম নিয়ে ঢাকা ছেড়েছে মানুষ।

শনিবার (৯ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

ছবি: ইত্তেফাক

মন্ত্রী জানান, গ্রামীণফোনের ১৫ লাখ ৮৩ হাজার ৩৩২টি, রবির ৯ লাখ ৭৫ হাজার ৬১৩টি, বাংলালিংকের ৮ লাখ ৪৯ হাজার ৪৬০টি এবং টেলিটকের রয়েছে ১ লাখ ২২ হাজার ৩২৭টি মোবাইল সিম নিয়ে মানুষ ঢাকার বাইরে গেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য মতে, গত বছরের ডিসেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি এক লাখ ৩৭ হাজার।

ছবি: ইত্তেফাক

এর মধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির ৫ কোটি ৯ লাখ ১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫২৩ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার।