পানিতে ডুবে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

খাগড়াছড়িতে চেঙ্গী নদীতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুলাই) দুপুরে সদরের গঞ্জপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রসিদ জানান, চেঙ্গি নদীর পাড়ে খেলার সময় নদীতে পড়ে যায় গঞ্জপাড়ার নুর আলমের ৭ বছরের ছেলে মো. শামীম। তা দেখে শিশুটিকে বাঁচাতে নদীতে লাফ দেন দুই যুবক। কিন্তু তাদের মধ্যে একজন শিশু শামীমকে নিয়ে তীরে উঠতে পারলেও মো. আলমগীর (২৬) নামে এক যুবক পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয় বাসিন্দারা দুইজনকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, মো. আলমগীর সাঁতার জানতেন না। তিনি শালবন শাপলা মোড় এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলামের ছেলে।