সুনামগঞ্জে এক হাজার বন্যার্ত পরিবারকে মেয়রের সহায়তা

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

শনিবার (৯ জুলাই) দুপুরে নগদ অর্থ বিতরণ করেন মেয়র।

তিনি বলেন, সুনামগঞ্জে বানভাসি ১ হাজার মানুষকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বন্ধু, প্রবাসী, পৌরসভার বিত্তবান বাসিন্দারা সহ অনেকেই এতে সহযোগিতা করেছেন। আমি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।