ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে গরু বোঝাই একটি ট্রাক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (০৯ জুন) রাত ১০টার পর দক্ষিণ কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহা জামাল রাত সোয়া ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, রাজেন্দ্রপুর হাইওয়ে রোডে গরুবাহী একটি ট্রাক দুর্ঘটনা কবলিত হয়ে ট্রাকে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা গেছে। তাদের নাম ঠিকানা এখনো কিছুই জানা যায়নি। এছাড়া এই ঘটনায় ট্রাকে থাকা আরো কয়েকজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।