গোপালগঞ্জে পাচারের সময় ৫০ বস্তা সরকারি ভিজিডি ও ভিজিএফের চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চাল ব্যবসায়ী আজিজুল সিকদারকে(৫২) আটক করা হয়।
রোববার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী বাজারে গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা (এসি ল্যান্ড) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুবুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব চাল জব্দ করেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ৩০ চুরি মামলার আসামির লাশ উদ্ধার
গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা (এসি ল্যান্ড) মোঃ মাহাবুবুল আলম জানান, ওই ব্যবসায়ী তার মাঝিগাতী বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি ভিজিডি ও ভিজিএফের ৫০ কেজি ওজনের ৫০ বস্তা চাল বস্তা বদল করেন। পরে পাচার করাব সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব চাল জব্দ করে ওই ব্যবসা প্রতিষ্ঠানেই সিলগালা করা হয়। এ ঘটনায় চাল ব্যবসায়ী আজিজুল সিকদারকে আটক করে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় ৪ ইউপি মেম্বর দেলোয়ার হোসেন দিলু, শরিফুল ইসলাম খোকন, কাজী জাবির,আব্দুল হান্নান , চাল ব্যবসায়ী আজিজুল সিকদার ও মন্টু খানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওই কর্মকর্তা আরো জানান, আটক চাল ব্যবসায়ী আজিজুল সিকদার জিজ্ঞাসাবাদে মাঝিগাতী ইউনিয়নের মেম্বর দিলু, হান্নান, খোকন ও জাবিরের কাছ থেকে এসব ভিজিডি ও ভিজিএফের চাল ক্রয় করেছে বলে স্বীকার করেছেন।
ইত্তেফাক/এমআরএম