মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০২ পিস ইয়াবাসহ লিয়াকত আলী (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার পানাইজুরী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পানাইজুরী এলাকার খলিলুর রহমানের ছেলে।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, ‘দীর্ঘদিন ধরে লিয়াকত আলী এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। বিষয়টি গোপন সংবাদের ভিতিত্তে জানতে পারি। এরপর থেকে তাকে ধরার বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকি। রবিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পানাইজুরী এলাকায় ইয়াবা সরবরাহ করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রেতা লিয়াকত হোসেনকে আটক করা হয়। তখন তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরো পড়ুন : তাড়াশে শত বছরের পুরানো বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
এই ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি