‘আওয়ামী লীগ সরকার দুর্নীতিমুক্ত’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতিমুক্ত সরকার। এ সরকারের সময়ে কেউ দুর্নীতি করে পার পাবে না।’

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে সোমবার (১১ জুলাই) সমাজের অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ হুঁশিয়ারি দেন।


ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশে ত্রাণসামগ্রী বিতরণকালে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সেলিম মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।