ঈদের ছুটিতে কমেছে পরীক্ষা, শনাক্ত ৫২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ২০৩ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় ৫২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ঈদের ছুটির মধ্যে নমুনা পরীক্ষা কমে আসায় শনাক্ত অনেকটা কমেছে। সোমবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১০৫ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।