মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিএনপির মিথ্যাচারের অংশ: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ বিএনপির মিথ্যাচারের অংশ।

সোমবার (১১ জুলাই) কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সরকারের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুর্নীতি ও লুটপাটের অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, মিথ্যাচার ছাড়া তাদের কোনো বক্তব্য নেই। কারণ তারা সরকারে থাকতে কোনো সেক্টরেই উন্নয়ন করতে পারেনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপির গা জ্বালা করছে। এটার মধ্যে দিয়ে প্রমাণ হয় যে বিএনপি লাগাতার মিথ্যাচারই করছে।