পাকুন্দিয়ায় ভাবীকে হত্যার দায়ে দেবরের ফাঁসি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ভাবীকে কুপিয়ে হত্যা ঘটনায় দায়ের করা মামলায় দেবর আজহারুল ইসলাম  মিলনকে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ জুন) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আব্দুর রহিম এ মৃত্যুদণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলাম (মিলন) পাকুন্দিয়া মধ্যপাড়া মৌলভিপাড়া গ্রামের মৃত ছায়েম উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালের ১৫ জুন দুপুরে ভাবী তাসলিমা আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করে দেবর আজহারুল ইসলাম ( মিলন)। আহত করার পর রামদাসহ পাকুন্দিয়া থানায় আত্বসমর্পন করে ঘাতক মিলন।

গুরুতর অবস্থায় তাসলিমাকে প্রথমে পাকুন্দিয়া উপজেলা ন্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত তাসলিমা আক্তার ৩ সন্তানের জননী ছিলেন। তিনি পাকুন্দিয়া মধ্যপাড়া মৌলভি পাড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

আরও পড়ুন: আইএস পরিবারের ১২ এতিম শিশুকে গ্রহণ করলো ফ্রান্স

নিহত তাসলিমার ভাই সাহাবুদ্দিন বাদী হয়ে একই দিনে আজহারুল ইসলামকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগ পত্র দাখিল করে।

ইত্তেফাক/নূহু