কন্নড় অভিনেতা শিবারঞ্জন বোলানাবারকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দৃবৃত্ত্বরা। মঙ্গলবার (১২ জুলাই) রাতে বাইলহঙ্গলে তার ওপর গুলি চালানো হয়েছে। কিন্তু একটুর জন্য তিনি বেঁচে গেছেন। তার বাড়ির কাছেই ঘটনাটি ঘটে। তবে হামলায় শিবারঞ্জনের কোনো ক্ষতি হয়নি।
পুলিশ জানিয়েছে, হামলায় শিবারঞ্জনকে লক্ষ্য করা হয়েছিল কিন্তু তিনি নিরাপদে আছেন। হামলকারীকে খোঁজা হচ্ছে।
জানা যায়, মঙ্গলবার মা-বাবার সঙ্গে দেখা করতে বেইলহঙ্গালে তার বাড়িতে গিয়েছিলেন শিবারঞ্জন। তিনি যখন দরজায় কড়া নাড়ছিলেন তখন মোটরবাইকে করে হামলাকারী এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সৌভাগ্যবশত, কোনোটিই তার শরীরে লাগেনি।
শিবারঞ্জন ‘বীরা ভদ্রা’, ‘বিসি রক্তা’, ‘আটা হুরুগাটা’, ‘অম্রুতা সিন্ধু’, ‘রাজা রানি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘অম্রুতা সিন্ধু’ সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন।