রাশিয়া-ইউক্রেনের দীর্ঘস্থায়ী যুদ্ধে পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা বাড়ছে 

পাকিস্তানের অর্থনীতিতে বেহাল দশা ক্রমশ বাড়ছেই। দেশটি উচ্চ মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস ও মুদ্রার অবমূল্যায়নে ভুগছে। এর মধ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ দেশটির এই সঙ্কট বৃদ্ধি করেছে। 

জেপি মর্গান চেস এন্ড কোং-এর বিশ্লেষকরা সতর্ক করেছেন, রাশিয়া ও ইউক্রেনের দীর্ঘদিনের যুদ্ধ বিশ্বব্যাপী তেলের দাম 'স্ট্র্যাটোস্ফিয়ার' স্তরে পৌঁছাতে পারে। এতে করে দরিদ্র দেশগুলো বিশেষ করে, পাকিস্তানে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। 

বর্তমানে পাকিস্তানেও জ্বালানির প্রকট সঙ্কট চলছে। রাশিয়া ইউক্রেনের কারণে তাদের এই সঙ্কট গুরুতর হতে পারে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ বুধবার (১৩ জুলাই) পর্যন্ত টানা ১৪০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এই নিয়ে সারাবিশ্বেই জ্বালানি ও অর্থনৈতিক প্রভাব পড়ছে।