টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, এক পরিবর্তন

সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। গায়ানায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। এই ম্যাচটি জিতলে সিরিজ জয়ের পাশাপাশি ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা ১০টি ওয়ানডে জয় হবে টাইগারদের।

একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ খেলছেন না। তার জায়গায় সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। বৃষ্টি না থাকায় আজ পুরো ৫০ ওভারে খেলা হবে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।