বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগদান উপলক্ষে রউফ তালুকদারকে সংবর্ধনা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান উপলক্ষে আব্দুর রউফ তালুকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকালে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। 

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা এর আয়োজনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। 

292889910_563128935533897_8095800504177547022_n

অনুষ্ঠানে সভাপতিত্ব করে এইচ এম দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর এ. কে. এম সাজেদুর রহমান খান, ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের ও বিএফআইইউ এর প্রধান কর্মকর্তা মো. মাসুদ বিশ্বাস। 

এর আগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আব্দুর রউফ তালুকদার। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ছিলেন।