প্রিমিয়ার ফুটবল লিগে আজই চূড়ান্ত হয়ে যেতে পারে ট্রফি কখন কবে পেতে যাচ্ছে বসুন্ধরা কিংস। আজকে কুমিল্লায় আবাহনীর ম্যাচ রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে। এই ম্যাচে আবাহনীর রেজাল্ট ওলট-পালট হওয়ার সুযোগ কম। শক্তি আর সামর্থ্য হিসেবে আবাহনী এগিয়ে থাকবে। জয়ের পাল্লা ভারী তাদের দিকে।
যদি আবাহনী জিতে যায় তাহলে বসুন্ধরা কিংসকে লিগ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উৎসব করতে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি কুমিল্লায় আবাহনী হেরে যায় তাহলে বসুন্ধরা কিংস ঘরে বসেই উৎসবের রং মাখতে পারবে। ১৯ খেলায় বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪৮। হাতে ম্যাচ বাকি (সাইফ স্পোর্টিং, আবাহনী ও শেখ জামাল) তিনটা। ১৮ খেলায় ৩৮ আবাহনীর পয়েন্ট। ম্যাচ বাকি চারটা (স্বাধীনতা কেএস, শেখ জামাল বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা)।
আবাহনী যদি সব ম্যাচ জিতে এবং বসুন্ধরা যদি দুই ম্যাচ হারে দুই দলের সমান সমান ৫১ পয়েন্ট করে হবে। আর যদি বসুন্ধরা নিজেদের তিন ম্যাচ হারে আর আবাহনী চার ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হবে। এটি কাগজে-কলমের হিসাব। বাস্তবতা অনেক দূর।
সব কিছুই এখন বসুন্ধরার পক্ষে। তারা শিরোপা উৎসবের প্রস্তুতি নিচ্ছে। সোমবার কিংসের ম্যাচ সাইফের বিপক্ষে, মুন্সীগঞ্জে। সেখানেই গিয়ে আনন্দ উৎসবের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা থেকে বাসভরে সমর্থক নেওয়া হবে। সমর্থকরা যাবেন। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন লেখা থাকবে জার্সির গায়ে। ঢাকঢোল পিটিয়ে আনন্দ করবেন নিজেদের লোকজন। যদিও বসুন্ধরা কিংস থেকে ক্লাবের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন তারা মুন্সীগঞ্জে আনন্দ করবেন এবং মূল উৎসবটা হবে ঢাকায় নিজেদের মাঠে আবাহনীর বিপক্ষে ম্যাচে।