দেশত্যাগ না করার বিষয়ে আদালতে মাহিন্দা-বাসিলের মুচলেকা

দেশত্যাগ না করার বিষয়ে আদালতে মুচলেকা দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। শ্রীলঙ্কার ডেইলি মিরর এর খবরে এ তথ্য জানানো হয়েছে। 

খবরে বলা হয়, দেশটির সুপ্রিম কোর্টে মাহিন্দা ও বাসিল তাদের আইনজীবীদের মাধ্যমে মুচলেকা দেন। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তারা দেশ ছাড়বেন না বলে অঙ্গীকার করেন। 

প্রধানমন্ত্রীর অফিসে বিক্ষোভকারীরা।

শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আগামীকাল শুক্রবার আবেদনটির ওপর শুনানি গ্রহণ করবেন। 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর তীব্র বিক্ষোভ দেখা দেয়। প্রধানমন্ত্রীর অফিস দখল করে নেয় বিক্ষোভকারীরা। এর আগে তারা প্রেসিডেন্ট কার্যালয়েও অবস্থান নেয়। তবে, বৃহস্পতিবার (১৪ জুলাই) এই দুই ভবনসহ আরও বেশকিছু প্রশাসনিক ভবন ছাড়তে রাজি হয়েছে তারা। 

প্রধানমন্ত্রীর অফিসে বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

বুধবার (১৩ জুলাই) সকালেই সেনার বিমানে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে পালান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তারপরই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে পড়েন। কলম্বোর রাস্তা চলে যায় হাজার হাজার বিক্ষোভকারীদের দখলে। তারা তখন রাজাপাকসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন।

প্রধানমন্ত্রীর অফিসে বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

অভূতপূর্ব অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এই সংকটের প্রেক্ষাপটে গত মার্চ মাসে দেশটির হাজারো মানুষ রাজপথে নেমে আসেন। তারা লাগাতার সরকারবিরোধী আন্দোলন করে আসছেন।