বেলুচিস্তানের প্রখ্যাত পর্যটনকেন্দ্র জিয়ারত থেকে অস্ত্রধারীরা দুইজন পর্যটককে অপহরণ করেছে। এর মধ্যে একজন সরকারি কর্মকর্তা আছেন। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারীরা জেলার ওয়ারচম এলাকা থেকে দুই পর্যটককে তুলে নিয়ে যায়। তবে তারা তাদের পরিবারের সদস্যদের ছেড়ে দেয়। পর্যটকরা করাচি থেকে ঈদের ছুটিতে বেড়াতে গেছিলো।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মির কুদ্দুস বিজেনজো এই ঘটনা নিয়ে একটি নোটিস জারি করেছে এবং পুলিশ ও প্রশাসনকে অপহৃত পর্যটকদের উদ্ধারের নির্দেশ দিয়েছেন। এছাড়া এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন জমা দিতে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।