চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতি, বিস্ফোরক ও মাদকসহ ৬ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। এসময় সময় তার কাছ থেকে ১ হাজার ৪ শত পিছ ইয়াবা বড়িও উদ্ধার করা হয়।
শনিবার (১৬ জুলাই) শনিবার ভোরে উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা ফকির পাড়া মমতাজের বাড়ি হতে তাকে গ্রেফতার ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. সেলিম (৪২)। সে ওই এলাকার ৬ নং ওয়ার্ডের মৃত এজাহার মিয়ার ছেলে।
থানা পুলিশসূত্রে জানা যায়, থানার উপ পরিদর্শক মো. ইকরাম উজ্জামান গোপন সংবাদের মাধ্যমে উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা ফকির পাড়া মমতাজের বাড়ি (আসামির নিজ বাড়ি) হতে ডাকাতি, বিস্ফোরক ও মাদকসহ ৬ মামলার পলাতক আসামি মো. সেলিমকে ১৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান ডাকাতি, বিস্ফোরক ও মাদকসহ ৬ মামলার পলাতক আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।