পাকিস্তানে ভন্ডপীরবেশে ২ নাবালিকাকে নির্যাতন, আটক ১

পাকিস্তানে দুই নাবালক ছেলেকে নির্যাতনের পাশাপাশি এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে এ ব্যাক্তির বিরুদ্ধে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম আবুল হাসান। তিনি নিজেকে পীর বলে দাবি করছিলেন।এ ঘটনার পাক পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

লাহোর পুলিশের ভাষ্যমতে, আবুল হাসান যিনি ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) বাড়িতে বসবাস করছিলেন। তিনি তার গৃহকর্মী শিশু কর্মীদের নির্যাতন করেছিলেন কারণ তিনি তাদের নাবালিকা বোনকে বিয়ে করতে চেয়েছিলেন।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানায়, শুক্রবার (১৫ জুলাই) বাহাওয়ালপুর জেলায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পাশাপাশি পুলিশ ওই ৭ বছর বয়সী শিশুকেও উদ্ধার করে। উদ্ধারকৃত শিশু ওই গৃহকর্মীর বোন বলে প্রমাণ পেয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ১০ বছর বয়সী কামরান নামের এক শিশু অভিযুক্ত আবুল হাসানের আঘাতে নিহত হয়েছে। 

তদন্তে আরও জানা গেছে যে আবুল হাসান নিজেকে পীর (আধ্যাত্মিক নিরাময়কারী) দাবি করেছিলেন 

লাহোরের তদন্তের ডিআইজি কামরান আদিল বলেন,  যে প্রধান সন্দেহভাজন আবুল হাসান নিজেই ডেরা গাজি খানে বসবাসকারী তথাকথিত আধ্যাত্মিক নিরাময়ের অনুসারী ছিলেন।