তা র কা দে র বি শ্ব কা প ভা ব না

বাংলাদেশের জন্য বিশ্বকাপ জেতা এখন আর স্বপ্ন না —নিরব হোসেন

 

বিশ্বকাপ মানে আমাদের কাছে ভিন্নরকম আনন্দ। বাংলাদেশের খেলা মানে সকল ব্যস্ততার মধ্যেও সেড়ার আপডেট আমাকে থাকতেই হয়। আর বিশ্বকাপে খেলার সময়টা আমি আলাদা করেই রাখি। বাংলাদেশের এবারের অবস্থাটা নিঃসন্দেহে অনেক ভালো। কে্বেন মাশরাফির কথা বলতেই হয়। তিনি থাকলে বাড়তি একটা ভরসা সবসময় পাই। এছাড়া এবার সব প্লেয়ার বেশ ভালো অবস্থায় রয়েছে। দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ দেখার প্লেয়ারদের আত্মবিশ্বাস আরো বেড়েছে। বাংলাদেশের জন্য বিশ্বকাপ এখন আর স্বপ্ন না।

বিশ্বকাপ এলে খেলা দেখার উত্সব থাকে বাসায়। বাংলাদেশের জার্সি পরে সবাই একসাথে খেলা দেখার আনন্দটা অন্যরকম। এবারো তেমন উত্সবমুখর পরিবেশে খেলা দেখবো বাসায়। পুরোনো অনেক বন্ুরা খেলা দেখার জন্যেও একসাথে হওয়া হয়। এবারো এমন পরিকল্পনা আছে। এছাড়া শুটিং থাকলেও সেখানেও খেলা দেখার ব্যবস্থা রাখছি। মোবাইলে এখন খেলা দেখার সুবিধা রয়েছে।

লেখক:চিত্রনায়ক