নামাজের সময় ছাড়া মসজিদের এসি বন্ধ রাখার অনুরোধ

বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য প্রতিটি মসজিদে নামাজের সময় বাদে অন্য সময় এসি বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। 

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ  জানানো হয়।

এ সময় সরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনা করতে হবে। এছাড়া সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে।  

সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।