তুরস্কে দেশের পতাকা বহন করবেন ফাতেমা মুজিব

বার্মিংহামে কমনওলেথ গেমসে পতাকা বহন করবেন ভারোত্তোলক, আর তুরস্কে ইসলামি গেমসের মার্চপাস্টে পতাকা বহন করবেন এসএ গেমসের আরেক স্বর্ণজয়ী ফাতেমা মুজিব। ২০২০ সালে কাঠমান্ডু এসএ গেমসের ফেন্সিংয়ে স্বর্ণ জয় করেন ফাতেমা মুজিব। এস এ গেমসে এবারই প্রথম ফেন্সিং খেলাটা অন্তভু‌র্ক্ত হয়েছিল। প্রথম পর্বেই বাজিমাত করেন বাংলার নারী ফাতেমা।

অথচ ফাতেমার স্বর্ণ জয়ের আগে অনেকেরই অজানা ছিল ফেন্সিং নিয়ে। একটা বিদেশি খেলা নিয়ম-কানুনটাও সবার জানা ছিল না। অপরিচিত একটা খেলায় প্রথমবার অংশগ্রহন করেই স্বর্ণ পদক জয় করে দেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছিলেন ফাতেমা। ফাতেমা ২০১৩ সাল থেকে ফেন্সিংয়ে সিদ্ধহস্ত হন। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে লড়াইয়ের সুযোগ পাচ্ছিলেন না। ফেন্সিংয়ে স্বর্ণ পদক জয় করে ফাতেমা এখন সবার কাছে পরিচিত।

তুরস্কে ৯ থেকে ১৮ আগস্ট অনুষ্ঠিত হবে পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন বাংলার নারী ফেন্সার ফাতেমা মুজিব।