নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (২০) ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার বিকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নে এ ঘটনা ঘটে। জড়িত তিন যুবককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ওই কিশোরী একই ইউনিয়নের আউজহাটি শিবপুর গ্রামের ফুফুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। বিকাল তিনটার দিকে সাখরা গ্রামের কাছে পৌঁছলে চারজন যুবক প্রথমে তাকে স্থানীয় একটি জঙ্গলে এবং পরে পুবাইল গ্রামের মুন্নাফ মিয়ার গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে। টের পেয়ে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে।
খবর পেয়ে নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মাহমুদুল হাসান ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামানসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: ‘চীনের প্রাচীরে’ আটকা পড়লো ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান
এ সময় পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ধর্ষণের সঙ্গে জড়িত একই ইউনিয়নের চন্দলাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে কাজল (৪০), আব্দুর রহমানের ছেলে হুমায়ূন (২৫) ও রইছ উদ্দিনের ছেলে জামরুলকে (২৮) আটক করে।
ওসি জানান, ওই কিশোরীকে মঙ্গলবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/অনি