গঙ্গাচড়ার কাঁঠাল এখন ঢাকা যাচ্ছে। এ বছর কাঁঠালের ফলন ও দাম ভালো পাওয়া যাচ্ছে। গঙ্গাচড়া সদর ইউনিয়নের একটি গ্রামের নাম চেংমারী। এ এলাকার মাটি বেলে দোঁআশ। কাঁঠালসহ যেকোনো ধরনের গাছ লাগানোর উপযোগী। চেংমারী ছাড়াও হাবু বালারঘাট, পশ্চিম মান্দ্রাইন, মৌলভীবাজার এলাকাতে প্রচুর কাঁঠাল হয়।
গঙ্গাচড়া সদর ইউনিয়নের আদর্শপাড়া এলাকার কৃষক আরিফুজ্জামান বলেন, ফলন এবার ভালো হয়েছে।
সুরুজ নামের এক চাষি বলেন, তার ৪০টি কাঁঠাল গাছ আছে। ফলন ভালোই হয়েছে এ বছর।
গঙ্গাচড়ার ব্যবসায়ী নুর ইসলাম বলেন, প্রায় ১২ বছর ধরে কাঁঠাল ঢাকায় পাঠান। তিনি আরো বলেন, কাঁঠালের দাম এবার ভালো। কাঁঠালের চেয়ে গাড়ি ভাড়াই বেশি। এখান থেকে ঢাকা গাড়ি ভাড়া ২০ হাজার টাকা। এতে খরচ বাদ দিয়ে ট্রাক প্রতি তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা মুনাফা হয় বলে ব্যবসায়ী নুর ইসলাম জানান। ঢাকায় দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হয় কাঁঠাল।
গঙ্গাচড়া বাজারে কাঁঠাল বিক্রি করতে আসা চেংমারী গ্রামের চাষি ওবায়দুল জানান, এ বছর ফলন ও দাম খুবই ভালো। তবে ফরিয়ারা বাজার নিয়ন্ত্রণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ বছর কাঁঠালের ফলন ও দাম খুবই ভালো।