এনাম আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি সেন্টারে চিকিৎসা শুরু

নিঃসন্তান দম্পতিদের কম খরচে বন্ধ্যত্বের আধুনিক চিকিৎসা প্রদানের লক্ষ্য নিয়ে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি পূর্ণাঙ্গ আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি সেন্টার চালু হয়েছে। 

দেশের প্রখ্যাত আইভিএফ ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ এবং এমব্রায়োলজিস্টদের তত্ত্বাবধায়নে এখানে আইভিএফ, আইইউআই, ইকসি, টেসা/পেসা, এফইটি, পিআরপি ও অন্যান্য সব ধরনের বন্ধ্যত্বের চিকিৎসা করা হচ্ছে। সম্প্রতি এনাম আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি সেন্টারে একযোগে বেশ কয়েকটি সফল আইভিএফের মাধ্যমে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

সম্প্রতি সাভারে কর্মরত ঢাকা রেঞ্জের এক পুলিশ কর্মকর্তা দম্পতি এসআই মুরাদুজ্জামান ও এসআই ফারজানা আক্তার এনাম মেডিক্যালের এনাম আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি সেন্টারে চিকিৎসা নিয়ে এক কন্যাসন্তানের জনক-জননী হয়েছেন।

২০১২ সালে বিবাহের পর এই নিঃসন্তান দম্পতি ঢাকা ও ভারতের চেন্নাইতে দীর্ঘদিন চিকিৎসা নিয়েও নিষ্ফ হন। অবশেষে তারা এনাম মেডিক্যালের ডা. সুমাইয়া বারী সুমির চিকিৎসা নেন এবং গত ১২ জুলাই তারা একটি কন্যাসন্তানের জন্ম দেন। মেয়ের নাম রেখেছেন ফাতেমা। তারা তাদের কন্যার জন্য দোয়া চেয়েছেন এবং এনাম আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি সেন্টারের সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন।